News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

রেগার কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ রেগার কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, মৃত ব্যক্তির নাম নেপাল দাস(৫৫)৷
বৃহস্পতিবার বিশালগড় থানাধীন দক্ষিণ ব্রজপুর এলাকায় রেগার কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে মারা যান রেগা শ্রমিক নেপাল দাস৷ পারিবারিক সূত্রে জানা গেছে, কাজে যাওয়ার আগেও তিনি দিব্যি ছিলেন৷ এমনকি কাজে যোগ দেওয়ার পরও তার শারীরিক কোন সমস্যা নজরে আসেনি অন্যান্য রেগা শ্রমিকদের৷ তবে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর মাটি নিয়ে অন্যত্র যাওয়ার সময় হঠাৎই লুটিয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য রেগা শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন৷ কিন্তু ততক্ষণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে উপস্থিত রেগা শ্রমিকরা জানিয়েছেন৷ তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন৷ জানা গেছে, দক্ষিণ ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি৷ পাহাড়ের দুইকানি নাল ক্ষেত কাটানো হচ্ছিল রেগার কাজ দিয়ে৷ একই ওয়ার্ডের বাসিন্দা হওয়ার কারণে তাকেও কাজে নেওয়া হয়৷ আর সে কাজ চলাকালীনই তার মৃত্যু হওয়ায় এলাকাবাসীর পাশাপাশি অন্যান্য রেগা শ্রমিকরাও শোকস্তব্ধ৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top