News Flash

death

(আপডেট)  স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নপ্রায় দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু

বীরভূম, ২৪ মার্চ (হি.স): মল্লারপুরে হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির জন্য প্রাণ গেল এক তরতাজা যুবকের, এমনই অভিযোগ করছে স্থানীয়…

ByByadmin Mar 24, 2024

নিজ ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মার্চ: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের শিববাড়ি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা…

ByByadmin Mar 24, 2024

দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, রাজস্থানের ঝালাওয়ারে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু ৫ জনের

ঝালাওয়ার, ২৪ মার্চ (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রাজস্থানের ঝালাওয়ারে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার রাতে ঝালাওয়ারের পাগারিয়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। ব্যক্তিগত বিরোধের কারণে ডাম্পারের চাকায় পিষে পাঁচজনের মৃত্যুর বিষয়ে সাব-ইন্সপেক্টর বিজেন্দ্র সিং বলেছেন, “…ডাম্পারটি কোনও নম্বর প্লেটবিহীন ছিল। ডাম্পারটির আশেপাশে ৫ জন মাটিতে পড়েছিলেন।” মৃতদের মধ্যে দু’জন সম্পর্কে ভাই বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন বিন্নায়গা ফান্টা গ্রামের বাসিন্দা দুই ভাই ভরত সিং (২২) এবং ধীরজ সিং (২০)। এছাড়াও তুফান সিং (৩৩), গোবর্ধন সিং (২৮) এবং বালু সিং (২০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। সবাই বিন্নায়গা ফান্টা গ্রামের বাসিন্দা৷ বিবাদের নেপথ্যের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পাগারিয়ার এসএইচও বিজেন্দ্র সিং জানিয়েছেন।

ByByadmin Mar 24, 2024

চিকিৎসা করাতে গিয়ে বিপত্তি, বীরভূমে আদিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

বীরভূম, ২৪ মার্চ (হি.স.): বীরভূমে চিকিৎসা করাতে এসে সরকারি হাসপাতালের পরিত্যক্ত ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার তাঁলোয়া গ্রামে। রবিবার সকালে মল্লারপুর থানার কাটিগ্রামের বাসিন্দা সোম কিস্কু তাঁলোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেই সময় স্বাস্থ্যকেন্দ্র চত্বরের একটি পরিত্যক্ত ভবনের দেওয়াল তাঁর উপরে ধসে পড়ে। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই যুবকের এভাবে মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও উঠছে প্রশ্ন।

ByByadmin Mar 24, 2024
Image Not Found

ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুললেন রোগীর পরিবারের সদস্যরা। এবারে ভুল চিকিৎসায়…

ByByadmin Jun 2, 2024

পারিবারিক ঝগড়া কে কেন্দ্র করে স্ত্রীর হাতে  খুন স্বামী

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ জুন: সামাজিক অবক্ষয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মতামত তো অবস্থায় নিজের স্বামীকে খুন…

ByByadmin Jun 2, 2024
Scroll to Top