News Flash

  • Home
  • দেশ
  • কেরালায় ট্র্যাক্টর উলটে মৃত্যু পরিযায়ী শ্রমিকের দেহ ফিরছে চাঁদমুনির বাড়িতে
Image

কেরালায় ট্র্যাক্টর উলটে মৃত্যু পরিযায়ী শ্রমিকের দেহ ফিরছে চাঁদমুনির বাড়িতে

সামসী, ৪ জানুয়ারি (হি.স.) : কেরালায় ট্র্যাক্টর উলটে মৃত্যু হয় মালদার চাঁদমুনির এক পরিযায়ী শ্রমিকের । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম একরামুল হক(২৭)। তার বাড়ি রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ পঞ্চায়েত বোমপাল গ্রামে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর একরামুলের দেহ ফিরছে বাড়িতে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায় কোনও কাজ না থাকায় পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে একরামুল পরিযায়ী শ্রমিক হিসেবে কয়েকমাস আগে গিয়েছিল সুদূর কেরালায়। সেখানে পাথানামথিটটা জেলার মানার থানা এলাকায় একটি টাওয়ার নির্মাণের কাজে যুক্ত ছিলেন তিনি। অন্যদিনের মতো বুধবার কাজে যায় সে। সেখানে ট্র্যাক্টরের ট্রলিতে করে নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন। ট্রলিতে একরামুলও ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি নির্মাণ সামগ্রীসহ উলটে যায়। ঘটনাস্থলে একরামুলও দুর্ঘটনার কবলে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন । ঘটনাস্থল থেকে সহকর্মীরা উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর এদিন ময়নাতদন্তের পর দেহ পরিবারের উদ্দেশ্যে রওনা দেয়।

পরিবারের রোজগেরে ছেলের মৃত্যুতে একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছেন একরামুলের বাবা এনামুল হক। তিনি জানান, সে পরিবারে একমাত্র উপার্জনশীল ছিল। তার আয়েই সংসার চলত সবার। ছেলের অবর্তমানে এখন সংসার কিভাবে চলে এনিয়ে বড়ো চিন্তায় রয়েছেন এনামুল। চাঁদমুনি-২ পঞ্চায়েত প্রধান আসফাতুর রহমান বাবলু পঞ্চায়েতের ত্রাণ তহবিল থেকে মৃত শ্রমিকের পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার আশ্বাস দেন। রতুয়া-১ বিডিও রাকেশ টোপ্পো বলেন, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সবরকম সরকারি সাহায্য করা হবে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top