বীরভূম, ২৪ মার্চ (হি.স): মল্লারপুরে হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির জন্য প্রাণ গেল এক তরতাজা যুবকের, এমনই অভিযোগ করছে স্থানীয় গ্রামবাসীরা। রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ বীরভূমের মল্লারপুরের তালোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নপ্রায় দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল সোম কিসকু নামে এক আদিবাসী যুবকের । স্থানীয় সুত্রে জানা যায় যে রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ করছিলেন ওই যুবক, শৌচকর্ম করতে ওই স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় এলে সে সময় হঠাৎ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ঐ যুবকের । স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুুরাহা হয় না স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো থেকে যথাযথ চিকিৎসা পরিষেবাও মেলে না স্বাস্থ্যকেন্দ্রে। মৃত ওই যুবক তালোয়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন, ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দুপুর ১১:৩০ নাগাদ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায় । যুবকের অকাল প্রয়ানে শোকস্তব্ধ আদিবাসী গ্রাম ।

(আপডেট) স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নপ্রায় দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু
Tags:
Releated Posts
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো
নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…
২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…
উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…
বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন
বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…


















