News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘরে ঘুমন্ত দুই সন্তান, বালিগঞ্জে উদ্ধার ব্যাঙ্ককর্তার স্ত্রীর ঝুলন্ত দেহ
Image

ঘরে ঘুমন্ত দুই সন্তান, বালিগঞ্জে উদ্ধার ব্যাঙ্ককর্তার স্ত্রীর ঝুলন্ত দেহ

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ কলকাতার বালিগঞ্জে এক ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর রহস্যমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। মহিলার বাড়িতে ওই সময়ে তাঁর দুই সন্তান ঘুমোচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। উপস্থিত ছিলেন তাঁর স্বামী।

বালিগঞ্জের ডোভার পার্ক এলাকার ঘটনা এটি। মৃতার নাম রেশমি বর্মা (৩২)। ব্যাঙ্কের কোয়ার্টারে থাকতেন তাঁরা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সন্তানদের ঘুম পাড়িয়ে মহিলা আত্মহত্যা করেছেন। তবে কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার স্বামী বাড়িতে থাকাকালীনই মহিলার দেহ উদ্ধার করা হয়। অন্য একটি ঘরে তাঁর সন্তানেরা ঘুমোচ্ছিল। স্ত্রীর মৃতদেহ দেখে মহিলার স্বামী আবাসনের নিরাপত্তারক্ষীকে ফোন করেন। নিরাপত্তারক্ষী উপরে গিয়ে মহিলার দেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। বালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশসূত্রের খবর, মৃতার গলায় একটি কালশিটে দাগ রয়েছে। কলকাতা পুলিশের ডিসি সাউথ (ইস্ট ডিভিশন) শুভঙ্কর ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।” এই ঘটনায় মৃতার স্বামী আশিস বর্মাকে থানায় নিয়ে গিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। জানতে চাইছেন, কীভাবে স্ত্রী এই ঘটনা ঘটালেন? কেন বাড়িতে থেকেও তিনি বিষয়টি জানতে পারলেন না? এর আগে কি তাদের মধ্যে কোনও সাংসারিক গোলযোগ হয়েছিল বা দু’জনের মধ্যে কোনও রকমের সমস্যা চলছিল কি না প্রভৃতি৷ পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top