News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজ ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

নিজ ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মার্চ: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের শিববাড়ি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে ধর্মনগরের শিববাড়ির ৭ নং ওয়ার্ডে রতন করকে ডাকতে গেলে ঘরের মধ্যে গামছা দিয়ে ঝোলানো তার মৃতদেহ দেখতে পেয়ে এলাকা জুড়ে স্তব্ধতা নেমে এসেছে। জানা গেছে  রবিবার সকালে রতন কর নাকি মোটরস্ট্যান্ড এলাকা ঘুরে গেছে বলে অনেকে দেখতে পেয়েছে। সে  পেশায় একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করত। তবে কেন হঠাৎ করে সে  মৃত্যুর পথ বেছে নিল তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়।সেখানে ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে ধর্মনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে হঠাৎ করে রতন করের এই ধরনের মৃত্যু এলাকায়  স্তব্ধতার বাতাবরণ সৃষ্টির করেছে ।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top