News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ হওয়ার ৩ দিন পর যুবতীর নগ্ন মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ হওয়ার ৩ দিন পর যুবতীর নগ্ন মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৪ জানুয়ারি : অবশেষে উদ্ধার হল নিখোঁজ দিব্যাঙ্গন যুবতীর নগ্ন মৃতদেহ। ঘটনা কদমতলা থানাধীন সরলা পঞ্চায়েতের মহেশপুরের ছয়দ্রুন ৪ নং ওয়ার্ড এলাকায়।  বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবতীর নাম অনিতা যোশী, পিতা প্রশান্ত যোশী।

জানা গেছে গত সোমবার দিন বাড়ির বিভিন্ন কাজকর্ম সারে অনিতা। পুকুরে গিয়ে স্নান সেরে বাড়ি গিয়ে পূজাও দেয়। পূজার সেরে দুপুর নাগাদ বাজারের উদ্দেশ্যে সে বাড়ি থেকে বেরিয়েছিল বলে জানিয়েছেন অনিতার মা। কিন্তু তারপর সে আর বাড়ি ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার স্থানীয় পুকুর থেকে তার নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে। মেয়েটির মা জানায় তার বিয়ের কথাবার্তা চলছিল। মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।  ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছুটে গিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্তের  পরেই মৃত্যুর আসল কারন বেরিয়ে আসবে বলে ধারনা করছে পুলিশ।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top