News Flash

  • Home
  • বিনোদন
  • অবশেষে গ্রেফতার হলেন কুস্তিগীর সাগর রানা হত্যাকান্ডে অভিযুক্ত সুশীল কুমার
Image

অবশেষে গ্রেফতার হলেন কুস্তিগীর সাগর রানা হত্যাকান্ডে অভিযুক্ত সুশীল কুমার

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : অবশেষে গ্রেফতার হলেন তরুণ কুস্তিগীর সাগর রানা হত্যাকান্ডে অভিযুক্ত সুশীল কুমার। দীর্ঘ টালবাহানার পর দু’বারের অলিম্পিক পদকজয়ীকে শনিবার পঞ্জাব থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, পলাতক সুশীলের সঙ্গে গ্রেফতার করা হয়েছে সঙ্গী অজয় কুমারকেও। দু’জনকেই দিল্লিতে নিয়ে আসা হচ্ছে খুনের ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য।

ছত্রসাল স্টেডিয়ামে গত ৪ মে তরুণ কুস্তিগির সাগর রানা হত্যাকান্ডে অভিযুক্ত অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর এতদিন যাবৎ পলাতক ছিলেন। দিল্লি পুলিশ সুশীলের সন্ধানে আর্থিক পুরস্কারের কথা ঘোষণার পর দিনদু’য়েক আগে মেরঠের একটি টোলপ্লাজায় সুশীলকে দেখা গিয়েছিল। শনিবার সকালে জানা যায়, দিল্লি পুলিশ পঞ্জাবের ভাটিন্ডায় সুশীলের সর্বশেষ অবস্থান ট্র্যাক করতে সক্ষম হয়েছে।

লুকআউট নোটিশ, জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্টের পর গত সোমবার পলাতক সুশীল কুমারকে খুঁজে দিলে বিনিময়ে পুরস্কারমূল্য ঘোষণা করে দিল্লি পুলিশ। অলিম্পিকে দু’বারের পদকজয়ী কুস্তিগীরকে খুঁজে দিলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিল দিল্লি পুলিশ।

উল্লেখ্য, ৪মে রাতে সুশীল, অজয়, প্রিন্স, সনু, সাগর, অমিত এবং আরও কয়েকজন কুস্তিগীরের মধ্যে দিল্লির ছত্রাসাল স্টেডিয়ামের পার্কিং এরিয়ায় ঝগড়া ও হাতাহাতি হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত৷ হাতাহাতিতে শেষ পর্যন্ত মৃত্যু হয় এক তরুণ কুস্তিগীর সাগর রানার। ঘটনার পর দিল্লি পুলিশ সুশীলের বিরুদ্ধে খুন, অপহরণ-সহ একাধিক ধারায় এফআইআর করে।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top