News Flash

  • Home
  • Uncategorized
  • আইনের লোকের বেআইনি কার্যকলাপে উদ্বিগ্ণ হাইকোর্ট
Image

আইনের লোকের বেআইনি কার্যকলাপে উদ্বিগ্ণ হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬  আগষ্ট৷৷ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এফআইআর রেজিস্ট্রি না করার মত গুরুতর অভিযোগ উঠল রাজধানীর প্রধান থানা পশ্চিম থানার বিরুদ্ধে৷ অভিযোগে প্রকাশ, সীমানা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ১৫ জুলাই প্রকাশ্য দিবালোকে জয়দীপু চৌধুরী ও তার স্ত্রী’র উপর লোহার রডসহ ধারানো অস্ত্র নিয়ে আক্রমণ করেন প্রতিবেশী পঙ্কজ সরকার ও তার স্ত্রী৷ এই ঘটনায় জয়দীপ চৌধুরী সহ তার স্ত্রী মারাত্মকভাবে জখম হন৷ ১৭ জুলাই ঘটনার বিবরণ জানিয়ে জয়দীপ বাবু পশ্চিম থানায় অভিযোগ করেন৷ কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত বা অভিযুক্তকে গ্রেফতার তো দূরের কথা জয়দীপ বাবুর অভিযোগকে রেজিস্ট্রি পর্যন্ত করেনি৷ উল্টো কোন এক অজ্ঞাত কারণে প্রতিবেশীর সঙ্গে মামলায় না জরিয়ে ঝামেলা মীমাংসার প্রস্তাব দেয় বলে অভিযোগকারীর দাবী৷ এরপরই জয়দীপ বাবু পুলিশের কাছ থেকে কোন সাহায্য না পেয়ে এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন৷ প্রধান বিচারপতি টি ভাইফেই ও বিচারপতি এস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ পুলিশের এই ধরনের ভূমিকায় যথেষ্ট অসন্তোষ ব্যক্ত করে ও আইনের লোকের বেআইনি কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন৷ পাশাপাশি ৭ দিনের মধ্যে জবাব চেয়ে পুলিশকে কারণ দর্র্শনোর নোটিশ জারি করেছেন বিচারপতি টি ভাইফেই ও বিচারপতি এস তলাপাত্র৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top