নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ৷৷ নার্সের হতে থেকে পড়ে মৃত্যু হল এক সদ্যজাত শিশুর৷ ঘটনা রাজধানী আগরতলার একটি বেসরকারি নার্সিং হোমে৷ এই ঘটনায় সেই নার্সিং হোম কর্তৃপক্ষ ও ওই সময় দায়িত্বে থাকা নার্সের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে মৃত শিশুর পরিবার ৷ জানা গেছে, সোনামুড়া মহকুমার মোহনভোগ এলাকার বাসিন্দা স্বপন দেবনাথের স্ত্রী সবিতা দেবনাথের প্রসব যন্ত্রণা নিয়ে গত ২০ জুন রাতে তাকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করানো হয়৷ কিন্তু তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে পরিবারের সদস্যরা রাজধানী আগরতলার ওই বেসরকারি নার্সিং হোমে নিয়ে আসেন ২১ জুন সকাল ৭ টা নাগাদ৷ এদিনই সবিতা ফুটফুটে একটি সন্তানের জন্ম দেয়৷ শিশুটির পিতা স্বপন দেবনাথ জানান, ২৪ জুন সকাল নাগাদ শিশুটিকে দুধ খাওয়াতে গেলে শ্বাসকষ্ট শুরু হয়৷ সঙ্গে সঙ্গে কর্তব্যরত এক নার্স তাকে অক্সিজেন দেবার জন্য নিয়ে যান৷ ঘন্টা খানেক পড়ে এসে জানান তাদের শিশু পুত্রটি মারা গেছে৷ এব্যাপারে শিশুপুত্রের পিতা জানতে চাইলে কর্তব্যরত এক চিকিৎসক জানান, শ্বাসকষ্টের কারণে শিশুটির মৃত্যু হয়েছে৷ সমস্ত কিছু মেনে পরিবারের সদস্যরা মৃত শিশুকে নিয়ে বাড়ি চলে যায়৷ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা কাপরে মোরা শিশুর দেহ খুলতে গেলে তাদের চো কপালে গিয়ে ঠেকে৷ শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ণ ও কানে রক্তের দাগ ছিল৷ মৃত শিশুটির পরিবারের অভিযোগ অক্সিজেন দেবার জন্য নিয়ে যাওয়ার সময় হাত থেকে পরেই শিশুটির মৃত্যু হয়৷ এই ক্ষেত্রে গাফিলতির অভিযোগ এনে মামলা করতে চলেছে পরিবারের সদস্যরা৷ পাশাপাশি এই ঘটনার সুস্থ তদন্তের দাবী উঠেছে স্বপন দেবনাথের পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে৷
নার্সের হাত থেকে পড়ে সদ্যজাত শিশুর মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















