News Flash

  • Home
  • Uncategorized
  • নার্সের হাত থেকে পড়ে সদ্যজাত শিশুর মৃত্যু
Image

নার্সের হাত থেকে পড়ে সদ্যজাত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ৷৷ নার্সের হতে থেকে পড়ে মৃত্যু হল এক সদ্যজাত শিশুর৷ ঘটনা রাজধানী আগরতলার একটি বেসরকারি নার্সিং হোমে৷ এই ঘটনায় সেই নার্সিং হোম কর্তৃপক্ষ ও ওই সময় দায়িত্বে থাকা নার্সের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে  মৃত শিশুর পরিবার ৷ জানা গেছে, সোনামুড়া মহকুমার মোহনভোগ এলাকার বাসিন্দা স্বপন দেবনাথের স্ত্রী সবিতা দেবনাথের প্রসব যন্ত্রণা নিয়ে গত ২০ জুন রাতে তাকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করানো হয়৷ কিন্তু তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে পরিবারের সদস্যরা রাজধানী আগরতলার ওই বেসরকারি নার্সিং হোমে নিয়ে আসেন ২১ জুন সকাল ৭ টা নাগাদ৷ এদিনই সবিতা ফুটফুটে একটি সন্তানের জন্ম দেয়৷ শিশুটির পিতা স্বপন দেবনাথ জানান, ২৪ জুন সকাল নাগাদ শিশুটিকে দুধ খাওয়াতে গেলে শ্বাসকষ্ট শুরু হয়৷ সঙ্গে সঙ্গে কর্তব্যরত এক নার্স তাকে অক্সিজেন দেবার জন্য নিয়ে যান৷ ঘন্টা খানেক পড়ে এসে জানান তাদের শিশু পুত্রটি মারা গেছে৷ এব্যাপারে শিশুপুত্রের পিতা জানতে চাইলে কর্তব্যরত এক চিকিৎসক জানান, শ্বাসকষ্টের কারণে শিশুটির মৃত্যু হয়েছে৷ সমস্ত কিছু মেনে পরিবারের সদস্যরা মৃত শিশুকে নিয়ে বাড়ি চলে যায়৷ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা কাপরে মোরা শিশুর দেহ খুলতে গেলে তাদের চো কপালে গিয়ে ঠেকে৷ শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ণ ও কানে রক্তের দাগ ছিল৷ মৃত শিশুটির পরিবারের অভিযোগ অক্সিজেন দেবার জন্য নিয়ে যাওয়ার সময় হাত থেকে পরেই শিশুটির মৃত্যু হয়৷ এই ক্ষেত্রে গাফিলতির অভিযোগ এনে মামলা করতে চলেছে পরিবারের সদস্যরা৷ পাশাপাশি এই ঘটনার সুস্থ তদন্তের দাবী উঠেছে স্বপন দেবনাথের পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top