News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ
Image

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় প্রশাসন বাসিন্দা এবং পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার ও বুধবার চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গড়ওয়াল বিভাগের কমিশনার জানিয়েছেন, একাধিক স্থানে ভূমিধসের কারণে চারধাম যাত্রার রাস্তায় বাধা সৃষ্টি হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় যাত্রা শুরু করা হবে।

প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সমস্ত স্কুল ও আঙ্গনওয়াড়ি কেন্দ্র মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি নদী-নালা থেকে দূরে থাকতে, অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলতে এবং পাহাড়ি এলাকায় বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি এবং পৌরি গড়ওয়াল জেলায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুোলা, বারকোট, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, সোনপ্রয়াগ, থারালি, নন্দাদেবী পর্বতাঞ্চল, মুনসিয়ারি, বেরিনাগ, গঙ্গোলিহাট, দিদিহাট, জসপুর, রুদ্রপুর, খাটিমা-সহ বিভিন্ন এলাকায় অতি ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রশাসন চারধাম যাত্রার তীর্থযাত্রীদের যাত্রা শুরুর আগে সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি যাচাই করার আহ্বান জানিয়েছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, পাথর গড়িয়ে পড়া এবং অন্যান্য প্রাকৃতিক বিপদের আশঙ্কা বেড়েছে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে, কাঞ্চননালার কাছে ধ্বংসাবশেষ জমে যাওয়ায় বদ্রীনাথ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে, দেরাদুনের প্রেমনগরের নন্দা কি চৌকিতে টনস নদীর উপর সদ্য নির্মিত সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেরাদুন, বিকাশনগর এবং প্রতিবেশী হিমাচল প্রদেশের মধ্যে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।

রাজ্য প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে থাকার এবং আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top