News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা
Image

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে দুই বছরের সাধারণ কারাদণ্ড এবং ১০ হাজার জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার সাব্রুম সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসডিজেএম) আদালত পিআরসি (ডব্লিউপি) নং ০৩/২০২৬ মামলায় এই রায় ঘোষণা করে। মামলাটি সাব্রুম থানার কেস নং ৩২/২০২৫-এর ভিত্তিতে বিচারাধীন ছিল।
দোষী সাব্যস্ত ওই মহিলার নাম লুইস নিঘাত আর্থার বানো (ওরফে নিগো ও নিঘাত বানো)। তিনি পাকিস্তানের শেখুপুরা জেলার বাসিন্দা এবং মোহাম্মদ গুল ফারাজের স্ত্রী। আদালত তাঁকে ইমিগ্রেশন ও ফরেনার্স আইনের ২১ ধারায় দোষী সাব্যস্ত করে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, নির্ধারিত ১০ হাজার জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর সাবরুম রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রথমে একাধিক ভুয়া পরিচয় দিলেও পরে স্বীকার করেন যে তিনি পাকিস্তানের নাগরিক।

তদন্তে জানা যায়, নেপালের একটি কারাগার থেকে পালিয়ে তিনি বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

পরে তদন্তকারী কর্মকর্তা সাবরুম থানার পরিদর্শক অপু দাস ২০২৬ সালের ৩১ জানুয়ারি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ইমিগ্রেশন (প্যাসেঞ্জার্স) আইন এবং ফরেনার্স আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার শুনানিতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাধারণ কারাদণ্ড এবং ১০ হাজার জরিমানার সাজা ঘোষণা করে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

Leave a Reply

Scroll to Top