News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ
Image

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাবুর বাজারে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর কৈলাসহর মহকুমা কমিটি।

সংগঠনের উদ্যোগে সকাল সাড়ে ১০টা নাগাদ বাবুর বাজারে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। এসএফআই কর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলটি বাবুর বাজার এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পরে আন্দোলনকারীরা মূল সড়কে অবস্থান নিয়ে পথ অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের দাবি, ছাত্রীর মৃত্যুর প্রকৃত রহস্য অবিলম্বে উদঘাটন করতে হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তাঁদের অভিযোগ, এই ঘটনাকে ঘিরে জনমনে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। তাই নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই কৈলাসহর মহকুমা সভাপতি শাহাবুদ্দিন, রাজ্য কমিটির সদস্য আব্দুল সামিম, ছাত্রনেতা প্রীতম দত্ত, সাগরদ্বীপ মালাকার, রূপাঙ্গন বাজপাই-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে এসএফআই নেতৃত্ব জানায়, ছাত্রীর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top