News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে মর্মান্তিক ঘটনা, নগ্ন করে থেঁতলে খুন পুলিশ অফিসার
Image

শ্রীনগরে মর্মান্তিক ঘটনা, নগ্ন করে থেঁতলে খুন পুলিশ অফিসার

শ্রীনগর, ২৩ জুন (হি.স.): শ্রীনগর শহরের কেন্দ্রস্থলে নগ্ন করে পিটিয়ে হত্যা করা হল কর্তব্যরত এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে| বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্রীনগরের নৌহাট্টা এলাকায় জামিয়া মসজিদের সামনে| উন্মত্ত জনতার প্রহারে মৃত পুলিশ অফিসারের নাম হল, মহম্মদ আয়ুব পণ্ডিত| তাঁর বাড়ি কাশ্মীরের খানইয়ারে| এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ডিজিপি এস পি বৈদ জানিয়েছেন, ‘কর্তব্যরত অবস্থায় খুন করা হয় পুলিশ অফিসারকে| এই ঘটনাটি অত্যন্ত দুঃখের ও দুর্ভাগ্যজনক|’
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগর শহরের কেন্দ্রস্থলে নৌহাট্টা এলাকায় জামিয়া মসজিদে রাতের প্রার্থনার জন্য সমবেত হচ্ছিলেন মানুষজন| অভিযোগ, সেই সময় হঠাত্ই মসজিদের ভিতরে ঢুকে ছবি তুলতে শুরু করেন সাদা পোশাক পরিহিত ডেপুটি পুলিশ সুপার মহম্মদ আয়ুব পণ্ডিত| প্রার্থনা করতে আসা কয়েক জনের চোখে পড়ে যায় বিষয়টি| মসজিদের ভিতরে ছবি কেন তুলছেন? শুরু হয় জিজ্ঞাসাবাদ| এমন সময় ডেপুটি পুলিশ সুপার নিজের পিস্তল থেকে গুলি চালালে জখম হন তিন জন| এরপরই মসজিদ থেকে টেনে বের করে শুরু হয় গণধোলাই| নগ্ন করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয় ডেপুটি পুলিশ সুপার মহম্মদ আয়ুব পণ্ডিতকে|
উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মসজিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ অফিসার| জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা উইং-এর অফিসাররা সাধারণ পোশাক পরেই তাঁদের দায়িত্ব পালন করেন| কিন্তু আয়ুব কেন মসজিদের ভিতরের ছবি তুলছিলেন তা স্পষ্ট নয়| গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top