News Flash

  • Home
  • Uncategorized
  • পুটিয়ায় গাঁজা ও চম্পকনগরে বিস্তর পরিমান ফেন্সিডিল উদ্ধার
Image

পুটিয়ায় গাঁজা ও চম্পকনগরে বিস্তর পরিমান ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন ৷৷ সিপাহীজলা জেলার অন্তর্গত পুটিয়া এলাকা থেকে গোয়েন্দার গোপন খবরের সূত্রে সুলতান আহমেদের বাড়ী থেকে ৫২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেল পুলিশ৷ জানা যায় এলাকায় বিভিন্ন জায়গায় চলছে শুকনো গাঁজার রমরমা ব্যবসা৷ বিশালগড় এলাকা থেকে আরো অনেকবার বিশালগড় থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিকরা গোপনসূত্রে শুকনো গাঁজা আটক করে৷ বুধবার পুটিয়া এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে রাত্র দশটা নাগদ এই এলাকার সুলতান আহমেদের বাড়ীতে হানা দেয় পুলিশ৷ তল্লাশী চালিয়ে পাঁচটি প্লাস্টিক ড্রামে প্রায় ৫২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে৷ অভিযান চালায় জেলা এডিশনাল এস পি, ডি এস পি ও কলমচৌড়ার ওসি এই শুকনো গাঁজা উদ্ধার করে৷ আগামী দিনও এই অভিযান চলবে৷
এদিকে চম্পকনগর থেকে পুলিশ আজ সকালে নেশা সামগ্রী বোঝাই ট্রাক আটক করেছে৷ যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গেছে৷ পুলিশের কাছে আগেই খবর ছিল চূড়াইবাড়ি টেকপোষ্ট হয়ে লরি ভর্তি নেশা সামগ্রী আসছে আগরতলায়৷ গোপন এই খবরের ভিত্তিতে পুলিশ চম্পকনগরের সাধুপাড়ায় জাতীয় সড়কে অভিযান চালাতে শুরু করে৷ লরিটি আসতেই পুলিশ সেটি আটক করে৷ তল্লাসি চালিয়ে লরি থেকে পাওয়া যায় ফেন্সিডিল ও কোরেক্স সহ অন্যান্য নেশা সামগ্রী৷ পুলিশ লরির চালক এবং সহ চালককে গ্রেপ্তার করে৷ আটক নেশা সামগ্রীগুলি শহরের কুখ্যাত এক ফেন্সি কারবারীর বলে জানা গেছে৷ পুলিশ নাম ঠিকানাও হাতে পেয়েছে৷ সেই সুত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top