নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুন৷৷ মনের মানুষের সাথে ঘর বাধার স্বপ্ণ ভেঙে যাওয়ার আত্মহত্যার পথ বেছে নিল এক নাবালিকা৷ ঘটনা কমলচৌড়া থানার অন্তর্গত ভেলুয়ারচড় এলাকায়৷ সংবাদ সূত্রে জানা যায় ভেলুয়ারচড়ের বাসীন্দা সাধন দাসের ১৭ বছরের নাবালিকা কন্যা মধু দাস বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয়৷ ভেলুয়ারচড় হাইসুকল থেকে মাধ্যমিক পরীক্ষায় এই বৎসর বসেছিল৷ পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যার করে বলে প্রথমে খবর রটে যায়৷ কিন্তু সহপাঠীদের কাছ থেকে জানা যায়, মধু এক কলেজ ছাত্রকে খুব ভালবাসত৷ সেও ভালবাসত৷ দুজনই ঘর বাধার স্বপ্ণ দেখেছিল৷ কিন্তু পথের কাটা হয়ে দাঁড়ায় মধুর মা বাবা৷ ভালবাসার কথা জানাতে পেরে মধুর বাবা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে নেয়৷ মধু তা মেনে নিতে পারেনি৷ ফলে মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের দিন বিষপান করে৷ যদিও উত্তীর্ণ হতে পারেনি৷ সাথে সাথে হাপানিয়া হাসপাতালে আইসিউতে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফল হয়েছে৷ মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়ে মধু৷ কিন্তু সহপাঠীদের অভিযোগ শিক্ষক সাধনবাবু মধুর প্রণয়ের কথা জানতে পেরে তার উপর অনেক অত্যাচার করেছিলেন৷ নাবালিকা কন্যাকে অন্য জায়গায় বিয়ে দিতে দিনক্ষন ঠিক করেছিলেন৷ মনের মানুষকে ভুলা মুশকিল তাই আত্মহত্যার পথ বেছে নিল নাবালিকা মধু৷

পছন্দের পাত্রের সাথে বিয়ে ঠিক না করায় বিষপানে আত্মঘাতী নাবালিকা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















