News Flash

  • Home
  • Uncategorized
  • পছন্দের পাত্রের সাথে বিয়ে ঠিক না করায় বিষপানে আত্মঘাতী নাবালিকা
Image

পছন্দের পাত্রের সাথে বিয়ে ঠিক না করায় বিষপানে আত্মঘাতী নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুন৷৷ মনের মানুষের সাথে ঘর বাধার  স্বপ্ণ ভেঙে যাওয়ার আত্মহত্যার পথ বেছে নিল এক নাবালিকা৷ ঘটনা কমলচৌড়া থানার অন্তর্গত ভেলুয়ারচড় এলাকায়৷ সংবাদ সূত্রে জানা যায় ভেলুয়ারচড়ের বাসীন্দা সাধন দাসের ১৭ বছরের নাবালিকা কন্যা মধু দাস বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয়৷ ভেলুয়ারচড় হাইসুকল থেকে মাধ্যমিক পরীক্ষায় এই বৎসর বসেছিল৷ পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যার করে বলে প্রথমে খবর রটে যায়৷ কিন্তু সহপাঠীদের কাছ থেকে জানা যায়, মধু এক কলেজ ছাত্রকে খুব ভালবাসত৷ সেও ভালবাসত৷ দুজনই ঘর বাধার স্বপ্ণ দেখেছিল৷ কিন্তু পথের কাটা হয়ে দাঁড়ায় মধুর মা বাবা৷ ভালবাসার কথা জানাতে পেরে মধুর বাবা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে নেয়৷ মধু তা মেনে নিতে পারেনি৷ ফলে মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের দিন বিষপান করে৷ যদিও উত্তীর্ণ হতে পারেনি৷ সাথে সাথে হাপানিয়া হাসপাতালে আইসিউতে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফল হয়েছে৷ মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়ে মধু৷ কিন্তু সহপাঠীদের অভিযোগ শিক্ষক সাধনবাবু মধুর প্রণয়ের কথা জানতে পেরে তার উপর অনেক অত্যাচার করেছিলেন৷ নাবালিকা কন্যাকে অন্য জায়গায় বিয়ে দিতে দিনক্ষন ঠিক করেছিলেন৷ মনের মানুষকে ভুলা মুশকিল তাই আত্মহত্যার পথ বেছে নিল নাবালিকা মধু৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top