News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী দিল্লি পুলিশের হেড কনস্টেবল, জখম এক
Image

কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী দিল্লি পুলিশের হেড কনস্টেবল, জখম এক

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল| চরম পদক্ষেপ নেওয়ার সময় হেড কনস্টেবলকে বঁাচাতে গিয়ে জখম হয়েছেন আরও এক জন কনস্টেবল| আত্মঘাতী দিল্লি পুলিশের ওই হেড কনস্টেবলের নাম হল হরভগবান (৪৬)| গত আড়াই বছর ধরে তিনি রোহিনী জেলার শহবাদ ডেয়ারি পুলিশ স্টেশনে নিযুক্ত ছিলেন| জখম হয়েছেন রাজেশ গুর্জর নামে অপর এক পুলিশ কনস্টেবল|

উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে টহলদারি সেরে রাজেশ ও অশ্বিনী নামে দুই কনস্টেবলের সঙ্গে থানায় ফেরেন হরভগবান| নিজেদের সমস্যা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করছিলেন তঁারা| হঠাত্ই চিবুকের কাছে নিজের রিভলভার ধরে গুলি চালান হরভগবান| মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি| হরভগবানকে বঁাচাতে গিয়ে জখম হয়েছেন পুলিশ কনস্টেবল রাজশে গুর্জর| তঁার কঁাধে গুলি লেগেছে| কী কারণে এই চরম পদক্ষেপ নিলেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top