News Flash

  • Home
  • Uncategorized
  • নন্দননগরে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষিতা
Image

নন্দননগরে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ আরও এক শিশুকন্যা ধর্ষিতা হয়েছে বলে খবর মিলেছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ শহরতলীর নন্দনগর শনীতলা এলাকায়৷ পাঁচ বছরের ঐ শিশুকন্যাকে এলাকারই রীপন রুদ্রপাল ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ যদিও এই ব্যাপারে থানায় কিংবা পুলিশকে কোন কিছু জানানো হয়নি৷ দুই লক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি মিটমাট করার চেষ্টা চলছে৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে ঐ শিশুকন্যার বাবা মা ডাক্তারের কাছে গিয়েছিলেন৷ তখন প্রতিবেশী রীপন রুদ্রপাল ঐ শিশুকন্যাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়৷ বাড়ির সামনের রাস্তায় অটোর মধ্যে শিশুকন্যাকে ধর্ষণ করে রীপন রুদ্রপাল৷ পরে শিশুকন্যার যৌনাঙ্গে ব্যাপক রক্তক্ষরণ দেখতে পেয়ে বাবা- মা তার কাছে সমস্ত ঘটনা জানতে পারেন৷ সঙ্গে সঙ্গেই শুরু হয় দুই পরিবারের মধ্যে আলোচনা৷ খবর লেখা পর্যন্ত কোন মামলা হয়নি৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top