News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগের বৈঠকে নতুন ভারত গঠনে সব রাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
Image

নীতি আয়োগের বৈঠকে নতুন ভারত গঠনে সব রাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : নীতি আয়োগের বৈঠকে নতুন ভারত গঠনে সব রাজ্যের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নীতি আয়োগের তৃতীয় পরিচালন পরিষদের বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব রাজ্যের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব ‘নতুন ভারত’-গঠন।সেই সঙ্গে পণ্য পরিষেবা কর বা জিএসটি নিয়েও সব রাজ্যের সহযোগিতার আহ্বান করেন প্রধাননমন্ত্রী।
এদিন রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় নীতি আয়োগের তৃতীয় পরিচালন পরিষদের বৈঠক । সেখানে মূলধন ব্যয় ও পরিকাঠামো উন্নয়নের কাজ ত্বরাণ্বিত করতে রাজ্যগুলিকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিএসটির মাধ্যমে এক দেশ, এক লক্ষ্য, এক ইচ্ছা প্রতিফলিত হয়। তিনি জানিয়ে রাখেন, এই নিয়ে বহু আলোচনা-বিতর্ক চলতেই পারে। তবে জিএসটি বিল সব রাজ্য সমর্থন করলে, তা ইতিহাসের পাতায় সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রবাদের নিদর্শন হয়ে থাকবে।
এদিনের বৈঠকে হাজির হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লির প্রতিনিধিত্ব করছেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, একমাত্র মুখ্যমন্ত্রী বা উপ-মুখ্যমন্ত্রীরাই ব্যথিত কোনও কেউ রাজ্যের প্রতিনিধিত্ব করতে পারবেন না এই বৈঠকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top