News Flash

  • Home
  • Uncategorized
  • লাহোরে পুলিশের গুলিতে খতম ১০ সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক
Image

লাহোরে পুলিশের গুলিতে খতম ১০ সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক

লাহোর, ৮ এপ্রিল (হি.স.): লাহোরের মল রোডে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় জড়িত ১০ জঙ্গিকে নিকেশ করল কাউন্টার টেররিজিম বিভাগ (সিটিডি)-এর কর্মীরা| শনিবার ভোররাতে পঞ্জাব পুলিশের কাউন্টার টেররিজিম বিভাগের কর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জঙ্গি| সিটিডি-র তরফে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে লাহোরের মল রোডে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল নিহত এই ১০ জঙ্গি| এরা প্রত্যেকেই জামাত-উল-আহারার ও তারেক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে যুক্ত ছিল|

সিটিডি-র আধিকারিকরা জানিয়েছেন, শনিবার ভোরে আত্মঘাতী জঙ্গি হামলায় সাহায্য করা আনওয়ার হক, ইরফান ও ইমাম শাহকে সঙ্গে নিয়ে পুলিশ বাকি জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করে| মানাওয়ান এলাকায় পেঁ ছলে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরকের সন্ধান মেলে| সেই সময় লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালালে পুলিশও পাল্টা জবাব দেয়| দু’পক্ষের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড ও বেশ কিছু বিস্ফোরক|

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে লাহোরের মল রোড| বিস্ফোরণ হয় পঞ্জাব বিধানসভা ভবনের কাছেই| আত্মঘাতী বিস্ফোরণে ট্র্যাফিক পুলিশের ডিআইজি সহ মোট ১৪ জন প্রাণ হারান| জখম হন অন্তত ৫০ জন| বিস্ফোরণের সময় মল রোডের চেয়ারিং ক্রসের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন কেমিস্ট ও ওষুধ প্রস্তুতকারকরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top