News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়ে ফলাফল কেলেঙ্কারির নালিশ কেন্দ্রের কাছে জানাল এবিভিপি
Image

বিশ্ববিদ্যালয়ে ফলাফল কেলেঙ্কারির নালিশ কেন্দ্রের কাছে জানাল এবিভিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল কেলেঙ্কারির নালিশ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রককে জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পরিষদের তরফে জানানো হয়েছে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ফলাফল নিয়ে কেলেঙ্কারি হয়েছে৷ এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী৷ তাদের গাফিলতির কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে৷ তাই এবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের দ্বারস্থ হতে হয়েছে৷ এদিন, পরিষদের নেতা হরি বুরিকার জানান, ফলাফল কেলেঙ্কারি নিয়ে হস্তক্ষেপের দাবিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে মেমোরেন্ডাম দাখিল করা হয়েছে৷ এবিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷ তিনি আরো জানান, ফলাফল কেলেঙ্কারি নিয়ে পরিষদ সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷
এদিকে, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা একটি ফোরাম গঠন করে বিশ্ববিদ্যালয়ে ফলাফল কেলেঙ্কারি নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে৷ ফোরামের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফল কেলেঙ্কারির জন্য সর্বোতভাবে দায়ী৷ তাই কর্তৃপক্ষ কোনভাবেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেননা৷ ফলাফল কেলেঙ্কারির জন্য দোষীকে কঠোর শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছে ফোরাম৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top