নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি’র ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই তিনদিন ধরে৷ অথচ ডোনার নিয়ে আসা সত্ত্বেও চিকিৎসকের অভাবে রক্ত দেওয়া যায়নি রোগীনিকে৷ জানা গেছে, সিধাই মোহনপুরের বাসিন্দা নীলিমা নাথ(৭৫) তিনদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাকে ‘এ’ পজিটিভ রক্ত দেওয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দেন৷ কিন্তু হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই গ্রুপের রক্ত ছিল না৷ তিনদিন ধরে রোগীর পরিবারের সদস্যরা রক্তের জন্য হন্য হয়ে ঘুরছিলেন৷ অবশেষে রবিবারডোনার পাওয়া যায়৷ কিন্তু হাসপাতালে আসার পর চিকিৎসক না থাকায় ডোনারের কাছ থেকে রক্ত দেওয়া যায়নি রোগীকে৷ জানা গেছে, রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল সুপারের সাথেও যোগাযোগ করার বহু চেষ্টা করেছেন৷ কিন্তু ছুটির দিন হওয়ায় হাসপাতালের সুপারের সাথে তাদের যোগাযোগ করা সম্ভব হয়নি৷ এদিকে, রোগীর অবস্থা ক্রমেই আরো অবনতি ঘটছে৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে এই ধরনের গাফিলতিতে রোগীর মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷

জি বি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য তিনদিন ধরে, ডোনার থাকা সত্যেও পরিষেবা মিলছে না
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















