News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য তিনদিন ধরে, ডোনার থাকা সত্যেও পরিষেবা মিলছে না
Image

জি বি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য তিনদিন ধরে, ডোনার থাকা সত্যেও পরিষেবা মিলছে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি’র ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই তিনদিন ধরে৷ অথচ ডোনার নিয়ে আসা সত্ত্বেও চিকিৎসকের অভাবে  রক্ত দেওয়া যায়নি রোগীনিকে৷ জানা গেছে, সিধাই মোহনপুরের বাসিন্দা নীলিমা নাথ(৭৫) তিনদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাকে ‘এ’ পজিটিভ রক্ত দেওয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দেন৷ কিন্তু হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই গ্রুপের রক্ত ছিল না৷ তিনদিন ধরে রোগীর পরিবারের সদস্যরা রক্তের জন্য হন্য হয়ে ঘুরছিলেন৷ অবশেষে রবিবারডোনার পাওয়া যায়৷ কিন্তু হাসপাতালে আসার পর চিকিৎসক না থাকায় ডোনারের কাছ থেকে রক্ত দেওয়া যায়নি রোগীকে৷ জানা গেছে, রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল সুপারের সাথেও যোগাযোগ করার বহু চেষ্টা করেছেন৷ কিন্তু ছুটির দিন হওয়ায় হাসপাতালের সুপারের সাথে তাদের যোগাযোগ করা সম্ভব হয়নি৷ এদিকে, রোগীর অবস্থা ক্রমেই আরো অবনতি ঘটছে৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে এই ধরনের গাফিলতিতে রোগীর মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top