News Flash

  • Home
  • Uncategorized
  • ১৬ মার্চ পাঞ্জাবের শপথ গ্রহণ, অমরিন্দরের প্রথম কাজ ড্রাগ সমস্যার মোকাবিলা
Image

১৬ মার্চ পাঞ্জাবের শপথ গ্রহণ, অমরিন্দরের প্রথম কাজ ড্রাগ সমস্যার মোকাবিলা

পাতিয়ালা, ১২ মার্চ (হি.স.) : দীর্ঘ দশ বছর পর পাঞ্জাবে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। রবিবার রাজভবন সূত্রে জানানো হয়েছে ১৬ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কংগ্রেসের অমরিন্দর সিং। তিনি জানাচ্ছেন, রাজ্যের যুব সমাজের মধ্যে মাথা তোলা ড্রাগ সমস্যার মোকাবিলা করা তাঁর প্রথম কাজ। এছাড়া, কর্মসংস্থান বাড়তে বিনিয়োগ আরও বেশি করে টানতে হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
ফল ঘোষণার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন তাঁকে। সেই প্রসঙ্গে অমরিন্দর বলেন, রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে অমরিন্দর বলেছেন, ‘প্রতিহিংসার রাজনীতি করবেন না।’
এছাড়া শতদ্রু-যমুনা লিঙ্ক বা এসওয়াইএল ক্যানাল প্রসঙ্গে অমরিন্দরের বক্তব্য, পঞ্জাব যাতে তার প্রয়োজনমত জল পায়, তা আগে নিশ্চিত করতে হবে। পঞ্জাবের নিজের যদি জল না থাকে, তবে অন্যত্র দেওয়ার প্রশ্নই ওঠে না। হরিয়ানার তুলনায় পঞ্জাবে কৃষিজমি বেশি থাকলেও জলের সংস্থান কম বলে তিনি জানিয়েছেন।
বর্ষীয়াণ এই নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, রাজ্যে রাজ্যে আঞ্চলিক নেতাদের গুরুত্ব বাড়ানো জরুরি, কারণ এই আঞ্চলিক নেতারাই মানুষের মধ্যে পরিচিত হন। দলীয় নির্বাচনী ম্যানিফেস্টোয় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিটি পূরণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া, কর্মসংস্থান বাড়তে বিনিয়োগ আরও বেশি করে টানতে হবে বলে জানান তিনি । এ জন্য রাজ্যের শিল্পনীতি আরও বিনিয়োগমুখী করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় ৭৭ আসন পেয়েছে কংগ্রেস।শিবির পাল্টে কংগ্রেসা ফেরা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুরও তাতে অবদান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ‘সিধু ফ্যাক্টর’। অনেকে এও বলছেন, আপাতত উপ মুখ্যমন্ত্রী, পরে মুখ্যমন্ত্রী করা হতে পারে সিধুকে। সেই সিধুর কাজ কী হবে তা খোলসা করলেন না পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং। রবিবার তিনি বলেন, ‘কোনও প্রত্যাশা নেই। সিধুকে নিয়ে কোনও মন্তব্য করব না। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত হবে।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top