News Flash

  • Home
  • Uncategorized
  • চাঁনমোহন হত্যাকান্ড নিয়ে বিজেপি নোংরা রাজনীতি খেলছে ঃ ভানুলাল
Image

চাঁনমোহন হত্যাকান্ড নিয়ে বিজেপি নোংরা রাজনীতি খেলছে ঃ ভানুলাল

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ মার্চ৷৷ চানমোহনকে হত্যা করেছে তার নাতি৷ বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে নোংরা রাজনীতি খেলছে৷ রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে৷ কর্মসংস্থান গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করা, এসসি/এসটি সাব প্ল্যান বন্ধ করার প্রতিবাদে কড়ইমুড়া অঞ্চল কমিটির ডাকা ৫ দফা দাবির সমাবেশে উক্ত কথাগুলি বলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি আরো বলেন চানমোহন হত্যাকে কেন্দ্র বিজেপি পাহাড়ের শান্তি বিনষ্ট করছে৷ উন্নয়নের  ধারাকে স্তব্ধ করছে৷ নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশের শান্তি নষ্ট করছে৷ গরিব মানুষকে ধোকা দিচ্ছে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে৷ আচ্ছা দিন নেহি বুরা দিন আয়া হে বলে মন্তব্য করেন৷ তাছাড়া তিনি ভাষণে আরো বলেন, সুদীপবাবুর জন্যই দেশের সর্বোচ্চ আদালতে চাকুরিগুলি ঝুলছে৷ এখন মা মাটি মানুষের দলের ক্ষমতায় বসে রাজ্য দখলের স্বপ্ণ দেখছে৷ মানুষ সেটা হতে দেবে না বলে মন্তব্য করেন৷ রাজ্যে বামফ্রন্ট সরকার রয়েছে বলে নারী, শ্রমিক, কৃষক আপামোর জনসাধারণ শান্তিতে রয়েছে বলে ভানুবাবু বলেন৷ তাছাড়া  বিশালগড় সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ প্রতিম মজুমদার তার ভাষণে বলেন রেগার শ্রমিকরা পরিশ্রম করেও জিও ট্যাগিং সিস্টেমের মাধ্যমে নরেন্দ্র মোদি তাদের ন্যায্য টাকা থেকে বঞ্চিত করছে৷ কেন্দ্রের সরকার শ্রমিক কৃষক দরদি নয় বিরোধী বলে মন্তব্য করেন৷ তাছাড়া উপস্থিত  ছিলেন জেলা সভাধিপতি ফকরউদ্দিন আহমেদ প্রমুখ৷ এই সমাবেশে উপস্থিতি ছিল লক্ষণীয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top