নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ মার্চ৷৷ চানমোহনকে হত্যা করেছে তার নাতি৷ বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে নোংরা রাজনীতি খেলছে৷ রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে৷ কর্মসংস্থান গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করা, এসসি/এসটি সাব প্ল্যান বন্ধ করার প্রতিবাদে কড়ইমুড়া অঞ্চল কমিটির ডাকা ৫ দফা দাবির সমাবেশে উক্ত কথাগুলি বলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি আরো বলেন চানমোহন হত্যাকে কেন্দ্র বিজেপি পাহাড়ের শান্তি বিনষ্ট করছে৷ উন্নয়নের ধারাকে স্তব্ধ করছে৷ নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশের শান্তি নষ্ট করছে৷ গরিব মানুষকে ধোকা দিচ্ছে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে৷ আচ্ছা দিন নেহি বুরা দিন আয়া হে বলে মন্তব্য করেন৷ তাছাড়া তিনি ভাষণে আরো বলেন, সুদীপবাবুর জন্যই দেশের সর্বোচ্চ আদালতে চাকুরিগুলি ঝুলছে৷ এখন মা মাটি মানুষের দলের ক্ষমতায় বসে রাজ্য দখলের স্বপ্ণ দেখছে৷ মানুষ সেটা হতে দেবে না বলে মন্তব্য করেন৷ রাজ্যে বামফ্রন্ট সরকার রয়েছে বলে নারী, শ্রমিক, কৃষক আপামোর জনসাধারণ শান্তিতে রয়েছে বলে ভানুবাবু বলেন৷ তাছাড়া বিশালগড় সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ প্রতিম মজুমদার তার ভাষণে বলেন রেগার শ্রমিকরা পরিশ্রম করেও জিও ট্যাগিং সিস্টেমের মাধ্যমে নরেন্দ্র মোদি তাদের ন্যায্য টাকা থেকে বঞ্চিত করছে৷ কেন্দ্রের সরকার শ্রমিক কৃষক দরদি নয় বিরোধী বলে মন্তব্য করেন৷ তাছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ফকরউদ্দিন আহমেদ প্রমুখ৷ এই সমাবেশে উপস্থিতি ছিল লক্ষণীয়৷

চাঁনমোহন হত্যাকান্ড নিয়ে বিজেপি নোংরা রাজনীতি খেলছে ঃ ভানুলাল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















