News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র
Image

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের বিপরীতে পুর নিগমের নিজস্ব জায়গায় আধুনিক পরিকাঠামোয় নির্মাণ করা হবে এই ওয়ার্ড অফিস।

ভূমিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর নিতু গুহ দে-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের যেসব ওয়ার্ডে বর্তমানে নিজস্ব ওয়ার্ড অফিস নেই অথবা পুরনো ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ৩৪ নম্বর ওয়ার্ড অফিসটি আধুনিক পরিকাঠামোয় নির্মাণ করা হবে।

তিনি জানান, ইতিমধ্যেই আগরতলা শহরে ১৫টি ওয়ার্ড অফিস নির্মাণ করা হয়েছে। নতুন করে নির্মিত ওয়ার্ড অফিসগুলিতে আধুনিক পরিকাঠামোর পাশাপাশি নাগরিক পরিষেবা প্রদানের উপযুক্ত ব্যবস্থা থাকবে। এর ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ মানুষকে পুর নিগমের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আরও বেশি সুবিধা হবে।
মেয়র আরও জানান, ওয়ার্ড স্তরেই যাতে নাগরিকদের বিভিন্ন সমস্যা ও পরিষেবার বিষয়গুলি দ্রুত সমাধান করা যায়, সেই লক্ষ্যেই পুর নিগমের পক্ষ থেকে ওয়ার্ড অফিসগুলিকে আরও আধুনিক ও পরিষেবামুখী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা পুর নিগমের বিভিন্ন পরিষেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

Leave a Reply

Scroll to Top