News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেলাঘরে বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল ৬৫ বছরের বৃদ্ধার, পলাতক চালকের খোঁজে পুলিশ
Image

মেলাঘরে বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল ৬৫ বছরের বৃদ্ধার, পলাতক চালকের খোঁজে পুলিশ

আগরতলা, ২৪ জুলাই: মেলাঘর থানাধীন কলমখেত মুড়াপাড়া তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরবাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ৬৫ বছর বয়সি এক বৃদ্ধার। মৃতার নাম চন্দ্রবান বিবি। দুর্ঘটনার পর অভিযুক্ত বাইকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মেলাঘর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই শুক্রবার দোকান থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন চন্দ্রবান বিবি। রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরবাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর
জখম হন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মেলাঘর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। তবে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পরই ঘাতক বাইকচালক মোটরবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পলাতক বাইকচালকের পরিচয় শনাক্ত ও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি মূল সড়কটির সংস্কারের পর থেকে এই রাস্তায় যানবাহন, বিশেষ করে মোটরবাইক, বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে পথচারীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় তেলকাজলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এলাকায় নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়ানোর পাশাপাশি বেপরোয়া গতিতে যানবাহন চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Releated Posts

জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য সরকারের জনমুখী উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top