News Flash

  • Home
  • Uncategorized
  • আকাঙ্খা হত্যাকান্ডে এবার উদ্ধার উদয়নের বাবা-মায়ের দেহাবশেষ
Image

আকাঙ্খা হত্যাকান্ডে এবার উদ্ধার উদয়নের বাবা-মায়ের দেহাবশেষ

muder photoরায়পুর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আকাঙ্খা শর্মা হত্যাকান্ডে অভিযুক্ত উদয়ন দাসের বাবা-মায়ের দেহাবশেষ উদ্ধার । রবিবার রায়পুরের সুন্দরনগরের বাড়িতে তার দেখানো জায়গার মাটি খুঁড়ে উদ্ধার হল হাড়গোড়। উদ্ধার হয়েছে একটি প্যান্ট ও কাপড়ের টুকরোও। ঘটনাস্থল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করা হবে।
প্রেমিকা আকাঙ্খা শর্মাকে হত্যা করার আগেই ২০১১ সালে নিজের বাবা-মাকেও হত্যা করে ধৃত উদয়ন দাস। জেরায় নিজেই একথা কবুল করে উদয়ন। এরপর উদয়নকে নিয়ে রায়পুর রওনা দেয় পুলিশ। আজ সকাল থেকেই সুন্দরনগরের এসবিআই কলোনির ওই বাড়ির সামনের অংশে মাটি খোঁড়ার কাজ শুরু করে পুলিশ। অবশেষ উদ্ধার হল হাড়গোড়। উদ্ধার হয়েছে একটি প্যান্ট ও কাপড়ের টুকরোও। ঘটনাস্থল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ।পুলিশ ছাড়াও ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করা হবে।আকাঙ্খার পর বাবা-মায়ের দেহাবশেষ উদ্ধার হওয়ায় আজই উদয়নকে নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top