রায়পুর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আকাঙ্খা শর্মা হত্যাকান্ডে অভিযুক্ত উদয়ন দাসের বাবা-মায়ের দেহাবশেষ উদ্ধার । রবিবার রায়পুরের সুন্দরনগরের বাড়িতে তার দেখানো জায়গার মাটি খুঁড়ে উদ্ধার হল হাড়গোড়। উদ্ধার হয়েছে একটি প্যান্ট ও কাপড়ের টুকরোও। ঘটনাস্থল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করা হবে।
প্রেমিকা আকাঙ্খা শর্মাকে হত্যা করার আগেই ২০১১ সালে নিজের বাবা-মাকেও হত্যা করে ধৃত উদয়ন দাস। জেরায় নিজেই একথা কবুল করে উদয়ন। এরপর উদয়নকে নিয়ে রায়পুর রওনা দেয় পুলিশ। আজ সকাল থেকেই সুন্দরনগরের এসবিআই কলোনির ওই বাড়ির সামনের অংশে মাটি খোঁড়ার কাজ শুরু করে পুলিশ। অবশেষ উদ্ধার হল হাড়গোড়। উদ্ধার হয়েছে একটি প্যান্ট ও কাপড়ের টুকরোও। ঘটনাস্থল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ।পুলিশ ছাড়াও ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করা হবে।আকাঙ্খার পর বাবা-মায়ের দেহাবশেষ উদ্ধার হওয়ায় আজই উদয়নকে নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ।
আকাঙ্খা হত্যাকান্ডে এবার উদ্ধার উদয়নের বাবা-মায়ের দেহাবশেষ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















