News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর
Image

রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

আগরতলা, ৩১ মে: কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যে এলেন। রবিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের  বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী রতন লাল নাথ বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে কেন্দ্রীয় মন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর রাজ্যের বিদ্যুৎ খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

জানা গেছে, সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top