আগরতলা, ৩১ মে: কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যে এলেন। রবিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে কেন্দ্রীয় মন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর রাজ্যের বিদ্যুৎ খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
জানা গেছে, সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।



















