News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশায় সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদনে ইন্টেল ও ৩ডিজিএস-এর সঙ্গে চুক্তি, জানালেন অশ্বিনী বৈষ্ণব
Image

ওড়িশায় সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদনে ইন্টেল ও ৩ডিজিএস-এর সঙ্গে চুক্তি, জানালেন অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : ভারতে সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদন প্রযুক্তি আনার লক্ষ্যে ওড়িশা সরকার ইন্টেল এবং ৩ডি গ্লাস সলিউশনস (৩ডিজিএস)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করে তিনি ওড়িশা সরকার, ইন্টেল এবং ৩ডিজিএস-কে অভিনন্দন জানান।

মন্ত্রী লেখেন, “ভারতে সাবস্ট্রেট উৎপাদন প্রযুক্তি আনার জন্য এমওইউ স্বাক্ষর করায় ওড়িশা সরকার, ইন্টেল এবং ৩ডিজিএস-কে অভিনন্দন। এর ফলে দেশে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।”

এই নতুন উদ্যোগটি চলতি বছরের শুরুতে ঘোষিত ওড়িশার বৃহত্তর সেমিকন্ডাক্টর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এপ্রিল মাসে ভুবনেশ্বরের ইনফো ভ্যালিতে দেশের প্রথম উন্নত ৩ডি চিপ প্যাকেজিং ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ‘হেটেরোজেনিয়াস ইন্টিগ্রেশন প্যাকেজিং সলিউশনস’ প্রকল্পের অধীনে এই ইউনিট গড়ে তুলছে (৩ডিজিএস)।

প্রায় ২,০০০ কোটি টাকার বিনিয়োগে তৈরি হওয়া এই প্রকল্পে বছরে প্রায় ৭০ হাজার গ্লাস প্যানেল, ৫ কোটি অ্যাসেম্বলড ইউনিট এবং প্রায় ১৩ হাজার উন্নত ৩ডি হেটেরোজেনিয়াস ইন্টিগ্রেশন মডিউল উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে এবং এই ক্ষেত্রে ওড়িশা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও জানিয়েছিলেন, দেশের প্রথম কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট এবং প্রথম ৩ডি গ্লাস সাবস্ট্রেট প্যাকেজিং সুবিধা একই সঙ্গে যে রাজ্যে গড়ে উঠছে, ওড়িশাই সেই একমাত্র রাজ্য।

দেশে সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করতে কেন্দ্র সরকার ‘সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম’-এর অধীনে বিভিন্ন নীতি সহায়তা ও প্রণোদনা দিয়ে চলেছে।

সম্প্রতি কেন্দ্র জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ১২টি ফ্যাব বা প্যাকেজিং প্রকল্প এবং ২৪টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন পেয়েছে।

এছাড়াও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং শিল্প সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের জন্য একটি অনলাইন ‘ইনভেস্টর সাপোর্ট পোর্টাল’ চালু করেছে কেন্দ্র সরকার।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top