News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রেজারের চাপায় স্কুটি আরোহীর মৃত্যু, গুরুতর আহত আরও এক যুবক
Image

ড্রেজারের চাপায় স্কুটি আরোহীর মৃত্যু, গুরুতর আহত আরও এক যুবক

আগরতলা, ২৮ মে : রাজধানী আগরতলা শহর সংলগ্ন মলয়নগর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুটি আরোহীর। গুরুতরভাবে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। মৃতের নাম প্রমোদ রঞ্জন দেবনাথ এবং আহত যুবকের নাম সুধাংশু দাস।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে প্রমোদ রঞ্জন দেবনাথ স্কুটি নিয়ে সোনালী সংঘ এলাকা থেকে মলয়নগরে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ড্রেজার নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটিকে চাপা দেয় বলে অভিযোগ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন প্রমোদ রঞ্জন দেবনাথ ও সুধাংশু দাস।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রমোদ রঞ্জন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত সুধাংশু দাস বর্তমানে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং ড্রেজার চালকের গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রমোদ রঞ্জন দেবনাথের মৃত্যুর খবরে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top