News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেচারথলে তিপ্রা মথার যোগদান সভা, ৬৭ পরিবারের ২১৫ ভোটারের দলবদল
Image

পেচারথলে তিপ্রা মথার যোগদান সভা, ৬৭ পরিবারের ২১৫ ভোটারের দলবদল

পেচারথল, ১৯ মে : আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে পেচারথল মহকুমার ডেপাছড়া এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৬৭ পরিবারের মোট ২১৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথা দলে যোগদান করেন।

চার নং করমছড়া উপজাতি কেন্দ্রের এমডিসি রতীশ ত্রিপুরার হাত ধরে নবাগতদের দলে স্বাগত জানানো হয়। যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন দলের নেতৃত্বরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি রতীশ ত্রিপুরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, দলের সুপ্রিমো মহারাজার নেতৃত্বে আগামী দিনে তিপ্রা মথাকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দলীয় কর্মী-সমর্থকদের নিষ্ঠা ও মনোযোগ সহকারে কাজ করার আহ্বানও জানান রতীশ ত্রিপুরা।

এদিনের সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াইটিএফ-এর পেচারথল ব্লকের সভাপতি প্রাণেশ দেয়ান, তিপ্রা মথা দলের পেচারথল ব্লকের সভানেত্রী সুপর্ণা চাকমা, ওয়াইটিএফ-এর সাধারণ সম্পাদক প্রয়াশ চাকমা, স্থানীয় নেতৃত্ব সুমন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top