News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রযুক্তি ও মানবতার শক্তিতে এগিয়ে চলা সুযোগের দেশ ভারত: নেদারল্যান্ডসে মোদী
Image

প্রযুক্তি ও মানবতার শক্তিতে এগিয়ে চলা সুযোগের দেশ ভারত: নেদারল্যান্ডসে মোদী

দ্য হেগ, ১৬ মে (আইএএনএস): ভারত সুযোগের এক বিশাল ক্ষেত্র, যা প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধ— উভয়ের শক্তিতেই এগিয়ে চলেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ভারতীয় প্রবাসীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উদ্ভাবন, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভারত ক্রমশ গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, “ভারত এমন একটি সুযোগের দেশ, যা প্রযুক্তি ও মানবতার সমন্বয়ে পরিচালিত হয়।”

বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বর্তমান দশক বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জের দশক হয়ে উঠছে।” কোভিড-১৯ মহামারি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের উল্লেখ করে তিনি বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় আরও শক্তিশালী আন্তর্জাতিক সমন্বয় ও অংশীদারিত্বের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্ক নিয়েও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, দুই দেশ শক্তি নিরাপত্তা এবং জল নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে।

তিনি বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত ও নেদারল্যান্ডস আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং বড় প্রকল্পগুলিতে যৌথভাবে অংশ নিতে পারে।”

ভারত ও ইউরোপের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি দুই পক্ষের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, নেদারল্যান্ডস ভারতীয় ব্যবসার জন্য ইউরোপে প্রবেশের একটি স্বাভাবিক প্রবেশদ্বার হয়ে উঠতে পারে।

প্রবাসী ভারতীয়দের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় সম্প্রদায় দুই দেশের মধ্যে নির্ভরযোগ্য সেতুবন্ধনের কাজ করছে এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ভারতীয়দের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি বলেন, “এত ভালোবাসা ও উৎসাহ দেখে এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমি নেদারল্যান্ডসে রয়েছি।”

তিনি আরও যোগ করেন, দ্য হেগ এখন ভারত-নেদারল্যান্ডস বন্ধুত্বের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top