News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা
Image

জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ১৫ মে: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম ভানু বৈরাগী। তিনি লেম্বুছড়া বাগবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ছয়টা নাগাদ অসুস্থ অবস্থায় ভানু বৈরাগীকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে সঠিকভাবে পরীক্ষা না করেই ভর্তি করার প্রয়োজন নেই বলে জানান। পরিবারের সদস্যরা বারবার রোগীকে ভর্তি রেখে চিকিৎসা করার অনুরোধ জানালে রোগীকে ভর্তি করা হয়। ভর্তির পর রোগীকে কোনো পরিষেবা প্রদান করা হয়নি। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টার সময় ওয়ার্ডের চিকিৎসক এসে দেখবেন।

পরিবারের অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের লোকজন ট্রলিতে করে তাকে ওয়ার্ড থেকে ইমারজেন্সি বিভাগে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
মৃতের কন্যা সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, সময়মতো চিকিৎসা পেলে তার বাবাকে বাঁচানো সম্ভব ছিল।
ঘটনার জেরে শুক্রবার হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও শেষ পর্যন্ত পরিবার মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026

শ্রীনগর স্কুলে নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিআই(এম)-এর ডেপুটেশন, চাবি সরবরাহকারীর গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: শ্রীনগর উচ্চ মাধ্যমিক স্কুলে এক নাবালিকাকে ক্লাসরুমে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top