News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী
Image

শান্তিরবাজারে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী

শান্তিরবাজার, ১২ মে:  রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিরবাজার মহকুমাতেও ক্রমাগত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী।

জানা গেছে, মঙ্গলবার শান্তিরবাজার ট্রাই-জংশন এলাকায় আগরতলা থেকে শান্তিরবাজারগামী টি আর ০১ বি ডাব্লিউ ০৪৯৮ নম্বরের একটি টাটা টিগোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক দুটি হল টি আর ০৮ এইচ ৬৭১৩ নম্বরের পালসার এবং টি আর ০৮ এফ ৫৩৬২ নম্বরের স্প্লেন্ডার মোটরসাইকেল।

এই ঘটনায় গুরুতর আহত হন কলাবাড়িয়া এলাকার বাসিন্দা দীনেশ দাস (৩০) এবং মাইছড়া এলাকার বাসিন্দা বাপী দাস (২৪)। ধাক্কার তীব্রতায় দুই যুবক রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।

ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ি চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
গাড়ির নম্বর সূত্রে জানা যায়, গাড়িটি প্রদীপ পাল নামে এক চিকিৎসকের নামে নিবন্ধিত। তবে দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, পুলিশের সহযোগিতায় চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর এলাকাবাসীর।

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top