News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিপুল জনসমর্থন প্রধানমন্ত্রী মোদির প্রতি মানুষের আস্থার প্রতিফলন: হিমন্ত বিশ্ব শর্মা
Image

বিপুল জনসমর্থন প্রধানমন্ত্রী মোদির প্রতি মানুষের আস্থার প্রতিফলন: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১০ মে (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী পদে মনোনীত হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাজ্যের মানুষকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে সরকার ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে।

গুয়াহাটিতে বিজেপির সদর দফতরে বিজেপি বিধায়ক দলের নেতা এবং এনডিএ-র নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বিপুল জনসমর্থন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে পরিচালিত উন্নয়নের রাজনীতির প্রতি মানুষের আস্থারই প্রতিফলন।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করার পর আমরা আবারও তাঁদের আশীর্বাদ পেয়েছি। অসমের উন্নয়ন ও জনকল্যাণে সরকার নিষ্ঠা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করেছে। রাজ্যকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মানুষ আমাদের সমর্থন করেছেন।”

তিনি আরও বলেন, গত কয়েক বছরে ধারাবাহিক উন্নয়নমূলক উদ্যোগ এবং সুশাসনের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন সরকার অসমের চেহারা বদলে দিয়েছে।

তাঁর কথায়, “অসমের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন কারণ এই সরকার রাজ্যকে দ্রুত উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা অসমের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাব।”

আগামী ১২ মে টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে বিজেপি টানা তৃতীয়বার অসমে সরকার গঠন করতে চলেছে।

এর আগে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা গুয়াহাটিতে নবনির্বাচিত বিধায়ক ও এনডিএ শরিকদের বৈঠকের পর হিমন্ত বিশ্ব শর্মার নাম বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে ঘোষণা করেন।

বিজেপির শরিক দল অসম গণ পরিষদ এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট-ও এনডিএ নেতা হিসেবে শর্মার প্রতি সমর্থন জানায়। বৈঠকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

বিধায়ক দলীয় বৈঠকের পর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-র সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি পেশ করেন।

_______ 

Releated Posts

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top