News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল
Image

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৯তম বিশ্ব রেড ক্রস দিবস। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এবং সহযোগিতায় রাজ্যের সাতটি জেলা শাখায় “রক্তদান জীবন দান” স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।

অনুষ্ঠানে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনজন ব্যক্তি মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিএসএফের আইজি এ কে চক্রবর্তী, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, সহ-সভানেত্রী তথা বিশিষ্ট আইনজীবী অস্মিতা বণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা রক্তদান ও অঙ্গদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে মানবসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top