News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস
Image

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। পাঁচটির মধ্যে তিনটি রাজ্যে দলের জয় কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে চ্যালেঞ্জ জয় করাকে বড় সাফল্য হিসেবেই দেখছে দল।

এই জয়ের আনন্দ ভাগ করে নিতে সোমবার মেলাঘর বিজেপির পার্টি অফিসের সামনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোল বাজিয়ে, আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেও জয় উদযাপন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের বিজেপির সভাপতি উত্তম দাস, জেলা যুব মোর্চার সভাপতি শুপাঙ্ক সরকার সহ অন্যান্য নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top