News Flash

  • Home
  • দিনের খবর
  • সতর্কবার্তা দিলে রেগে যান মমতা: অমিত শাহের অভিযোগ
Image

সতর্কবার্তা দিলে রেগে যান মমতা: অমিত শাহের অভিযোগ

কলকাতা, ২৫ এপ্রিল(আইএএনএস): ভোটে অশান্তি রুখতে সতর্কবার্তা দিলেই মুখ্যমন্ত্রী রেগে যান—এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে এক নির্বাচনী সভা থেকে তিনি এই মন্তব্য করেন।

শাহের দাবি, প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস-সমর্থিত দুষ্কৃতীরা হিংসার মাধ্যমে ভোট প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করে। “আমি প্রতিটি সভায় তাদের সতর্ক করি—ভোটে গোলমাল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর রেগে যান,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “এখন শুধু সতর্ক করছি। যদি তারা নিজেদের না বদলায়, তাহলে তাদের জায়গা হবে জেলের ভিতরে।”

এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কয়েক মাস আগে এক দলিত মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও কড়া সমালোচনা করেন শাহ। তিনি বলেন, “দেশের ২০টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন। তাঁদের কাউকে কি কখনও শুনেছেন মহিলাদের সন্ধ্যা ৭টার পর বাইরে না বেরোতে বলছেন?”

শাহর অভিযোগ, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে নারীদের বিরুদ্ধে অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মহিলারা রাতেও নিরাপদে চলাফেরা করতে পারবেন।

এছাড়া তৃণমূলের সঙ্গে যুক্ত দুর্নীতির অভিযোগ নিয়েও আক্রমণ শানান তিনি। বলেন, “আমাদের সরকার গঠিত হলে এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

এই মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top