News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে নতুন করে জাতিগত সংঘর্ষ, উখরুলে গুলিবিনিময়ে আহত ৬; চুড়াচাঁদপুরে বিক্ষোভ আইডিপিদের
Image

মণিপুরে নতুন করে জাতিগত সংঘর্ষ, উখরুলে গুলিবিনিময়ে আহত ৬; চুড়াচাঁদপুরে বিক্ষোভ আইডিপিদের

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার দুই ভিন্ন সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গুলিবিনিময়ে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সংঘর্ষটি ঘটে সিনাকেথেই ও মুল্লাম গ্রামের মধ্যে।

ইম্ফলের এক পুলিশ আধিকারিক জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। আহতদের মধ্যে তিনজন কুকি সম্প্রদায়ের এবং তিনজন নাগা সম্প্রদায়ের সদস্য।

তিনি আরও জানান, কুকি অধ্যুষিত মুল্লাম গ্রামটি উখরুল জেলার একটি বিচ্ছিন্ন এলাকা, যা চারদিকে নাগা অধ্যুষিত গ্রাম দ্বারা বেষ্টিত। অপরদিকে সিনাকেথেই গ্রামটি প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

মুল্লাম গ্রামের কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, তাদের গ্রাম “তাংখুল জঙ্গি”দের সশস্ত্র হামলার শিকার হয়েছে। অভিযোগ, শুক্রবার ব্যাপকভাবে সশস্ত্র হামলা চালানো হয়, যা তাংখুল নাগা জঙ্গিদের দ্বারা সংঘটিত।

অন্যদিকে, কুকি মানবাধিকার মহিলা শাখা (কুকি উইমেন অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস) এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে “নির্মম ও অপ্ররোচিত” বলে অভিহিত করেছে। সংগঠনের দাবি, প্রথমে ফাঁকা গুলি চালিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়, তারপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণে ৬ জন সাধারণ মানুষ আহত হয়েছেন এবং দু’জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে তারা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ বলে উল্লেখ করেছে।

এদিকে, জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ (আইডিপি)-রা চুরাচাঁদপুর জেলায় শুক্রবার বিক্ষোভে সামিল হন। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন টুইবংয়ের ‘ওয়াল অফ রিমেমব্র্যান্স’-এ জড়ো হয়ে অবস্থান-বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা “ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ২০২৯ পর্যন্ত বাড়াও”, “শিবিরে ও শিবিরের বাইরে থাকা আইডিপিদের সমান সুবিধা দাও”, “বৈষম্য চলবে না” প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নেন।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর উদ্দেশে একটি স্মারকলিপি পাঠানো হয়, যা চুড়াচাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, দূর্যোগ মোকাবিলা আইন, ২০০৫ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী, ত্রাণ ব্যবস্থা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন হতে হবে এবং সকল ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে।

এই ঘটনায় মণিপুরের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top