News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দরিদ্র কলেজছাত্রীর পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, খাদ্যসামগ্রী ও যাতায়াত খরচের দায়িত্ব নিলেন
Image

দরিদ্র কলেজছাত্রীর পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, খাদ্যসামগ্রী ও যাতায়াত খরচের দায়িত্ব নিলেন

আগরতলা, ২৩ এপ্রিল; মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। মেলাঘর পৌর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকার এক হতদরিদ্র পরিবারের কলেজপড়ুয়া কন্যা সুমিত্রা দত্তের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়ালেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে থানার কাজ শেষ করে সরাসরি ওই ছাত্রীর বাড়িতে পৌঁছান ওসি। যদিও সে সময় সুমিত্রা কলেজে থাকায় তার সঙ্গে দেখা হয়নি। পরে তার শয্যাশায়ী পিতা স্বপন দত্ত ও মা কাজল দত্তের সঙ্গে কথা বলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বপন দত্তের শরীরের একটি অংশ অকেজো হয়ে পড়ে। পেশায় রাজমিস্ত্রির যোগালি হওয়ায় তার ওপরই নির্ভর করত সংসারের রোজগার। অসুস্থতার পর থেকে সেই আয় বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। অনেক সময় উপোস থাকতে হচ্ছে বলেও জানান পরিবারের সদস্যরা।

এদিকে, সুমিত্রা দত্ত উদয়পুর কলেজে শিক্ষাবিজ্ঞান বিষয়ে অনার্স নিয়ে পড়ছে। কিন্তু আর্থিক অনটনের কারণে তার কলেজে যাতায়াত পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক সময় প্রতিবেশীদের কাছ থেকে ধার করে ভাড়া জোগাড় করতে হচ্ছে। চিকিৎসার অভাবে পিতার অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

সম্প্রতি এই পরিবারের দুরবস্থার খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নজরে আসে ওসি অজিত দেববর্মার। এরপরই তিনি নিজে উদ্যোগী হয়ে তাদের বাড়িতে পৌঁছে এক মাসের খাদ্যসামগ্রী—ডিম, তেল, নুন, বিস্কুট, আলু, সয়াবিন, মুড়ি, সাবান, পেঁয়াজ ইত্যাদি তুলে দেন। পাশাপাশি সুমিত্রার এক বছরের যাতায়াত খরচও তার মায়ের হাতে তুলে দেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওসি জানান, খবরটি দেখে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে তার পড়াশোনার ক্ষেত্রেও আমি সহযোগিতা করব।

ওসির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা মেলাঘরবাসী। এলাকার মানুষের কথায়, মানুষ মানুষের জন্য—এই কথাটির বাস্তব উদাহরণ স্থাপন করেছেন তিনি। উল্লেখ্য, এর আগেও বিশ্রামগঞ্জ থানার ওসি একাধিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছেন। তার এই মানবিক উদ্যোগে ব্যাপক প্রশংসার ঝড় উঠেছে এলাকায়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top