News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেলস্টেশনে ৬ কেজির বেশি গাঁজাসহ যুবক আটক
Image

আগরতলা রেলস্টেশনে ৬ কেজির বেশি গাঁজাসহ যুবক আটক

চড়িলাম , ২২ এপ্রিল: বুধবার দুপুর আনুমানিক ২টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। আরপিএফ পোস্ট আগরতলা এবং ‘পে অ্যান্ড ইউজ’ শৌচাগারের মধ্যবর্তী স্থান থেকে দেলোয়ার হোসেন (২৬) নামক ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানান আরপিএফ থানার ওসি রাজু ভৌমিক।

ধৃত দেলোয়ার হোসেনের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন উরমাই এলাকার নুরুল হক চৌমুহনীতে। তিনি মৃত তাজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

তল্লাশি চালিয়ে তার পিঠে থাকা ব্যাগ থেকে মোট ৬.০০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা নিষিদ্ধ মাদকদ্রব্য হিসেবে গণ্য। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি।

এ ঘটনায় ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(বি)(ii)(বি)/২৯ ধারায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬ জিআরপি-০২৪ নম্বরে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top