News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব
Image

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের বিষয়ে খাদ্য দপ্তর পর্যালোচনা করছে। আজ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন সাংবাদিকদের এই সংবাদ জানান। 

তিনি জানান, বর্তমানে বোধজংনগর এল.পি.জি. প্ল্যান্ট থেকে পাঁচটি জেলায় এবং শিলচর প্ল্যান্ট থেকে অবশিষ্ট তিনটি জেলায় এল.পি.জি. সরবরাহ চলছে। ধর্মনগরস্থিত আই.ও.সি.এল.-এর ডিপো সহ সমস্ত পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে তেলের মজুত রয়েছে। তাই এল.পি.জি. সিলিন্ডারের সংকট হতে পারে এই ভাবনা থেকে আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ভোক্তাদের অনুরোধ করা হচ্ছে। 

তিনি বলেন, বর্তমানে ১৯ কেজি ওজনের কমার্শিয়াল এল.পি.জি. গ্যাসের মূল্য রয়েছে ২,৫৮৭ টাকা। ১৪.২ কেজি ওজনের ডোমেস্টিক গ্যাসের মূল্য রয়েছে ১,০৭৩ টাকা ৫০ পয়সা। তিনি বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী ডিস্ট্রিবিউটরগণ রিকয়ারমেন্ট জমা দিলে পর্যাপ্ত পরিমাণে পণ্য সরবরাহ করা হয়। তিনি বলেন, পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিষয়ে মহকুমা পর্যায়ে নজর রাখা হচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর সচেষ্ট রয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যে পি.এন.জি, সংযোগ প্রায় ৭০ হাজার রয়েছে। আরও বাড়ানোর চেষ্টা চলছে। 

তিনি বলেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ডিজিটাল অথেন্টিকেশন অন ডেলিভারি (এল.পি.জি.)-র ক্ষেত্রে শহরাঞ্চলে ৮০ থেকে ৯৫ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৯০ শতাংশ আবশ্যকভাবে বাস্তবায়ন করেছে। তিনি জনগণকে কালোবাজারি ও অসাধু ব্যবসার প্রতিরোধে দপ্তরকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দপ্তর অত্যাবশ্যকীয় পণ্য আইনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ উপস্থিত ছিলেন।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top