News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভার বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত
Image

মন্ত্রিসভার বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট৷৷ ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানি লিমিটেডে (টি এন জি সি এঢ়) টি আই ডি’র secretariatশেয়ার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী এই সংবাদ জানিয়ে বলেন, টি এন জি সি এল -এ আসাম গ্যাস কোম্পানীর ১০ শতাংস, টি আই ডি সি’র ১০ শতাংশ এবং গেইলের ২৯ শতাংশ শেয়ার ছিল৷ অবশিষ্ট ৫১ শতাংশ শেয়ার বাইরের বিভিন্ন কোম্পানীর জন্য রাখা হয়েছিল৷ কিন্তু বাইরের কোন কোম্পানী শেয়ার না কেনায় টি এন জি সি এল আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ে৷ এদিকে, বাড়ী বাড়ী পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ এবং যানবাহন চালানোর ক্ষেত্রে সি এন জি’র চাহিদা অনেক বেড়ে যাওয়ায় টি এন জি সি এল সারা রাজ্যে সি এন জি ষ্টেশন সম্প্রসারণ করার জন্য রাজ্য সরকারের কাছে ওয়ার্ক প্ল্যান সাবমিট করে৷ সেই অনুযায়ী আজ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তাছাড়া, মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা ষ্টেট ফার্মাসী কাউন্সিলের জন্য ১ জন রেজিস্ট্রার সহ ১০টি বিভিন্ন ক্যাটাগরীর পদে লোক নিয়োগের এবং রাজ্য উৎপাদিত রাবার-এর সুপারভিশনের জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরে একজন এসিষ্ট্যান্ট ডিরেক্টর (রাবার প্রোডাকশন) নিয়োগের জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন আদালতের জন্য পাবলিক প্রসিকিউটর, অ্যাডিশন্যাল পাবলিক প্রসিকিউটর ও এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষেত্রে গাইড লাইনেও তৈরী করা হয়েছে বলে তিনি জানান৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top