News Flash

  • Home
  • Uncategorized
  • ছুটির আনন্দে মাতোয়ারা ত্রিপুরার পড়ুয়ারা, মিস করলেন দীপা
Image

ছুটির আনন্দে মাতোয়ারা ত্রিপুরার পড়ুয়ারা, মিস করলেন দীপা

আগরতলা, ২৩ আগস্ট (হি.স.): রিও অলিম্পিকে দেশবাসীকে গর্বিত করেছেন আগরতলার জিমন্যাস্ট দীপা কর্মকার|

দীপা কর্মকার
দীপা কর্মকার

সোমবারই বাড়ি ফিরেছেন তিনি| দীপাকে সম্মান জানাতে মঙ্গলবার ত্রিপুরার প্রতিটি স্কুল, কলেজ ও দু’টি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার| কিন্তু, সেই ছুটি মিস করলেন দীপাই| মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ত্রিপুরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পেঁৗছতে হল জিমন্যাস্ট দীপাকে| ডিসট্যান্স মুডে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী করছেন দীপা| এদিন সেই পরীক্ষাই ছিল আগরতলার জিমন্যাস্ট-এর| দীপা ছুটি উপভোগ করতে না পারলেও, এদিন অবশ্য ছুটির আনন্দ নিয়েছে ত্রিপুরার সমগ্র ছাত্র সমাজ|
রিও অলিম্পিকে পদক জিততে পারেননি ঠিকই, তবে দেশবাসীর মন জয় করে ফেলেছেন দীপা কর্মকার| মাত্র ০.১৫ পয়েন্টের জন্য অলিম্পিক পদক হাতছাড়া হয় দীপার| নজরকাড়া পারফরম্যান্সের পর সোমবারই বাড়ি ফেরেন আগরতলার মেয়ে| তাঁকে বরণ করে নেয় ত্রিপুরা সরকার|হিন্দুস্থান সমাচার|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top